সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুন ৩০, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের একটি পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে চার যুবক। পরে হরিণটি সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় যুবক প্রদীপ পাশী বলেন, শনিবার (৩০ জুন) সকাল ১০ টার দিকে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি খাওয়ার জন্য গেলে হরিণটি পুকুরের কাদা ও পানিতে আটকে যায়। এ সময় তিনি, মিন্টু মৃধা, নন্দলাল হাজরা, সন্তুস রিকিয়াশন পানিতে নেমে হরিণটিকে উদ্ধার করে।
অনেক মানুষের সমাগম থাকায় তখনই হরিণটি না ছেড়ে মিন্টুর বাড়িতে নিয়ে গিয়ে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেয়।
পরে খবর পেয়ে বন বিভাগের রেঞ্জ অফিসার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বন বিভাগের কর্মীদের হাতে হরিণটি হস্তান্তর করে।
বনবিভাগ সুত্রে জানা গেছে, মায়া হরিনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে বন্যাপ্রাণী সংরক্ষক ও সেবক তানিয়া খান জানান, লাউয়াছড়ায় প্রাণীদের তীব্র খাদ্য সংকট থাকায় বার বার তারা লোকালয়ে যাচ্ছে। লাউয়াছড়াকে ধ্বংসের হাত থেকে না বাঁচাতে পারলে প্রাণীকুল হারিয়ে যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি