শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ, জেল-জরিমানা

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ, জেল-জরিমানা

Manual7 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা : শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্রীমঙ্গল শহরের সোনার বাংলা মার্কেট এলাকায় একটি সাইনবোর্ডবিহিন মসলার মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল  মসলা জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই শ্রীমঙ্গল’র তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন। রাত আড়াইটা পর্যন্ত মিলটিতে অভিযান চালানো হয়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন, এনএসআই মৌলভীবাজারের উপ-পরিচালক আবু আবদুল্লাহ ও শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

 

Manual7 Ad Code

অভিযান পরিচালনা করে শহরের সোনার বাংলা রোডস্থ রকিব মিয়ার  মসলার মিল থেকে ভেজাল মিশ্রিত মরিচের গুড়া ১৪ বস্তা, ভেজাল মিশ্রিত হলুদের গুড়া ১১ বস্তা, চালের কুড়া ৫ বস্তা ও মেঝেতে বিছানো অবস্হায় ৪৫ কেজি ভেজাল  মিশ্রিত মরিচের গুড়া জব্দ করেন।

 

Manual4 Ad Code

একই সাথে মিল মালিক রকিব মিয়াকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড  ও  ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code