সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২১
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চারটি বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বুধবার (০৪ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়কের বার্ড পার্ক অ্যান্ড ব্রিডিং সেন্টার বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে একটি শকুন, একটি বানর ও দুটি বিরল প্রজাতির বাঁশ ভালুক উদ্ধার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিদর্শক (এসআই) সুরঞ্জিত তালুকদার, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াল্ডলাইফ এর সদস্য শিমুল তরফদার প্রমুখ। বার্ড পার্কের মালিক আব্দুল আহাদ অভিযানকালে উপস্থিত ছিলেন।
সহকারী বন সংরক্ষক শ্যামল বলেন, শহরের জালালিয়া সড়কের বার্ড পার্ক অ্যান্ড ব্রিডিং সেন্টারে এই প্রাণীগুলো রয়েছে এমন খবরে র্যাব কে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। প্রাণীগুলোকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। বন্য প্রাণীগুলোকে আটকে রাখায় বার্ড পার্ক অ্যান্ড ব্রিডিং সেন্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি