শ্রীমঙ্গলে বিষধর লালডোরা সাপ উদ্ধার

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

শ্রীমঙ্গলে বিষধর লালডোরা সাপ উদ্ধার

Manual1 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর লালডোরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন। শহরের নতুন বাজার এলাকা থেকে আজ সোমবার সকাল ৮টার দিকে এ সাপ উদ্ধার করা হয়।

 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, আজ সকালে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে একটি ঝুড়ির নীচ থেকে এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসা হয়। এটিকে ফাউণ্ডেশনের একটি খাঁচায় রাখা হয়েছে।

Manual2 Ad Code

 

তিনি জানান, লালডোরা সাপ বিষাক্ত। এটি লালঘাড় ধোরা সাপ বা ওরল সাপ নামেও পরিচিত। এর ইংরেজী নাম রেড নেকড কিলব্যাক এবং বৈজ্ঞানিক নাম রেবডোফিস সাবমিনিয়েটাস।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

পূর্ণবয়ষ্ক এই সাপের দৈর্ঘ্য ০.৭৫ থেকে ১.০ মিটার ও সর্বোচ্চ ১.৩ মিটার হয়ে থাকে। দেহের উপরটা সবুজাভ-ধুসর বা জলপাই-বাদামি এবং গলার দিকটা সিঁদুরে লাল। দেহের নিচটা হলদে, কখনো কখনো পেটের আঁশের বাইরের কিনারায় কালো কালো ফোঁটা থাকে।

 

সুত্র জানায়, এ সাপ দিবাচর। উত্তেজিত হলে মাথা ও গলা উঁচু করে গোখরা সাপের মতো ফণা তুলতে পারে। এরা বিষধর । কামড়ে তীব্র বিষের লক্ষণ দেখা যায়। এরা ব্যাঙ, গিরগিটি, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, মাছ ইত্যাদি খেয়ে থাকে। আর্দ্র বন, জলাশয়, পুকুর, জলপ্রবাহ, খাদ প্রভৃতির আশপাশের তৃণভূমি বা ঝোপঝাড় এবং ধানক্ষেত এদের আবাসস্হল। বংশবৃদ্ধির জন্য জুন থেকে জুলাই মাসে প্রজনন করে। ৫ থেকে ১৭ টি ডিম পাড়ে। বিরল এ সাপটি সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনে দেখা যায়।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code