শ্রীমঙ্গলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ চা শ্রমিকের বিরুদ্ধে

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

শ্রীমঙ্গলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ চা শ্রমিকের বিরুদ্ধে

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনির হোসেন (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চা শ্রমিকদের বিরুদ্ধে।

Manual5 Ad Code

রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন জহির মিয়া নামে আরেক যুবক। নিহত মনির শহরতলির মুসলিমবাগ এলাকার আকিল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল পৌর শহরের মিদাদ শপিং সেন্টারের একজন ব্যবসায়ী।

Manual6 Ad Code

এ ঘটনায় শ্রীমঙ্গল থানা পুলিশ পাঁচ জনকে আটক করেছে। আটকেরা হলেন- ওই এলাকার সঞ্জীব, জাহাঙ্গীর, চন্দন, পল্পব নায়েক ও উত্তম তন্তুবায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার ফুলছড়া চা বাগানের নাটমন্দিরের সামনে মনিরের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই বাগানের চা শ্রমিকদের। এ ঘটনার জের ধরে চা শ্রমিকরা তাকে পিটিয়ে আহত করে। পরে মনিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মনিরের সঙ্গে থাকা জহির মিয়াকেও আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, এ পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code