শ্রীমঙ্গলে র‌্যাবের হাতে ৫ মাদক ব্যবসায়ী

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ২৮, ২০১৮

শ্রীমঙ্গলে র‌্যাবের হাতে ৫ মাদক ব্যবসায়ী

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

রোববার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগান তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

আটককৃতরা হলো- মির্জাপুর ইউনিয়নের শহরশ্রী গ্রামের মোঃ মুসা মিয়া (৩২), ছাত্রাবট গ্রামের মোঃ সুমন আহম্মেদ (২৫), মোঃ মজিবুর রহমান (৩৫), মোঃ জাহির মিয়া (৩০) ও মোঃ রাসেল আহম্মেদ (২২)।

Manual3 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগানে অভিযান চালায়। এসময় ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব’র ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code