শ্রীমঙ্গলে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, ৩টি অটোরিকশা ভস্মীভূত

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

শ্রীমঙ্গলে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, ৩টি অটোরিকশা ভস্মীভূত

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর এলাকার মেরীগোল্ড সিএনজি ফিলিং স্টেশনে আগুন লেগে তিনটি সিএনজি চালিত অটো রিকশা ভস্মীভূত হয়েছে।

Manual2 Ad Code

 

বুধবার (০৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনাটি ঘটে। পুড়ে যাওয়া তিনটি জিএনজি চালিত অটো রিকশার মালিক নুর মিয়া, জামাল মিয়া ও অনিক দেব।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

সিএনজি চালিত অটো রিকশার চালক নুর মিয়া বলেন, বুধবার দুপুর বেলা আমি আমার অটো রিকশায় গ্যাস ভরতে আসি। গ্যাস ভরার জন্য ব্যবহৃত নজেল (পাইপ) সিএনজিতে প্রবেশ করানোর সাথে সাথে বিকট শব্দ হয়। তারপর হঠাৎ করে নজেলটি শব্দ করে ফেটে যায়। নজেল থেকে গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। আমার গাড়িতে থাকা দুজন যাত্রীকে নিয়ে আমি দ্রুত সিএনজি থেকে নেমে নিরাপদ দূরত্বে যাই। এসময় আমার সিএনজির পিছনে ও ওপর পাশে থাকা দুটি সিএনজি, গ্যাস দেওয়ার মেশিনে আগুন ধরে যায়। তিনটি সিএনজি চালিত অটো রিকশাই পুরো ভস্মীভূত হয়ে যায়।

 

Manual7 Ad Code

মেরী গোল্ড সিএনজি ফিলিং স্টেশনের ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন, আমি ভাত খাওয়ার জন্য বাড়িতে গিয়েছিলাম। আগুন লাগার খবর শুনে দ্রুত এখানে আসি। এসেই ফায়ার বক্স নিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়ি। সাধারণত গ্যাস পাম্পে আগুন লাগলে কেউ এগিয়ে আসে না। ভয়ে দূরে সরে যায়। আমি দ্রুত সেখানে গিয়ে পাম্পে থাকা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস ও সেখানে আসে। আগুন লাগার ফলে গ্যাস পাম্পের ডিসপেন্সার মেশিন, নজেল, ওয়ারিংসহ অনেক কিছু পুড়ে গেছে। আগুন লেড়ে ফিলিং স্টেশনের অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code