শ্রীমঙ্গলে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

শ্রীমঙ্গলে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

Manual5 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রনু মিয়া (২৭) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার (২০ আগষ্ট) দুপুরে র‌্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রনু হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মোস্তফাপুর গ্রামের ধন মিয়ার ছেলে।

Manual7 Ad Code

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

উদ্ধারকৃত ইয়াবাসহ আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code