শ্রীমঙ্গলে ৭ মন্দিরে চুরি, চোরাইকৃত মালামাল উদ্ধার

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

শ্রীমঙ্গলে ৭ মন্দিরে চুরি, চোরাইকৃত মালামাল উদ্ধার

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭টি মন্দিরে চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে থানা পুলিশ।

 

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় চুরির ঘটনায় আটক মো. কুদ্দুসের (৩৫) দেওয়া তথ্যমতে মালামাল উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

 

জানা যায়, এস আই সুমন হাজরা ও মধুসুধন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভিমসী গ্রামে মদনমোহন আখড়ার পূর্ব পাশে অবস্থিত পুকুর থেকে মন্দিরের চোরাইকৃত কাসা পিতলের সামগ্রী উদ্ধার করেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

ভিমসী গ্রামের মদনমোহন আখড়ার সভাপতি দীনেশ লাল রায় বলেন, ভিমসী গ্রামের শিববাড়িতে ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। এছাড়াও হর-গৌরী আখড়া, মদনমোহন আখড়া, পাল পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির, ভিমসী মন্দির, মহাদেব মন্দিরে চুরির ঘটনায় আটককৃতদের তথ্যমতে শনিবার কিছু মালামাল উদ্ধার হয়।

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, আটককৃতের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ভিমসী গ্রামের একটি পুকুর থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারেও আমাদের তৎপরতা অব্যাহত আছে।

 

প্রসঙ্গত, গত সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভিমসী গ্রামের বিভিন্ন মন্দির থেকে পিতলের মূর্তি, থালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি ও মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয় বলে জানান স্থানীয়রা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code