শ্রীমঙ্গল থেকে চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ৭, ২০১৮

শ্রীমঙ্গল থেকে চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৫০ লিটার দেশীয় চোলাইমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

Manual4 Ad Code

রোববার (০৬ মে) রাত ৮টা ৪০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে কলেজ রোডস্থ জোড়াপুল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোড এলাকার অগ্নি কুমার দেবনাথের ছেলে অরবিন্দ দেবনাথ (৫৫) ও বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানাধীন মুড়ক গ্রামের (বর্তমানে-উত্তরা আ/এ, থানা- শ্রীমঙ্গল) মৃত কালা মিয়ার ছেলে মো: লাল মিয়া (৪০)।

Manual5 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code