সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বিদেশী মদসহ স্বপ্না আক্তার নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীমঙ্গল থানাধীন ঘাটিবস্তি গ্রামের তার স্বামী নজু মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ১৪ বোতল হুইস্কি ও ১৯ বোতল বিয়ার উদ্ধার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত স্বপ্না আক্তার (৩২) ওই বস্তির নজু মিয়ার স্ত্রী।
শনিবার (০৫ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মো: আব্দুল খালেক ও এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান চালিয়ে বিদেশী মদসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত মদ ও গ্রেপ্তারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি