শ্রীমঙ্গল সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

শ্রীমঙ্গল সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর

Manual8 Ad Code
ফাইল ছবি

 

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

 

Manual4 Ad Code

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই আরোহী উপজেলার বটেরতল এলাকার, বিষ্ণু সরকার (২২) ও উত্তরসুর এলাকার জাবেদ মিয়া (২৩)।

 

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলে ৩ জন যাওয়ার সময় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সবাই গুরতর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। একজন আরোহীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code