সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৭
দিনাজপুরের পার্বতীপুরে দরিদ্র মেধাবী ছাত্রী খাদিজা দীর্ঘদিন চিকিৎসার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবশেষে শনিবার ভোর সাড়ে ৪ টায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি……………… রাজিউন)।
খাদিজা উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের মৃত মোহসিন আলির কন্যা। খোলাহাটী ডিগ্রী কলেজে লেখা চলাকালীন অবস্থায় অসুস্থ্য হলে গত জানুয়ারী/১৭ইং মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার কিডনি রোগ ধরা পরেলে তার মা, মেয়ে খাদিজাকে বাচাঁতে পার্বতীপুরসহ দেশেবাসীর নিকট সাহায্যের জন্য আবেদন করেন।
পরে হেল্প এ্যাসোশিয়েশন নামে একটি স্বেচ্ছা সেবী সংগঠন এই মেধাবী ছাত্রী খাদিজার জন্য একটি কনসার্ট এর আয়োজন করে। তার চিকিৎসার জন্য সাহায্যার্থে অনুষ্ঠিত কনসার্টে প্রধান অতিথি স্থানীয় এমপি ও বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রী এ্যাড: মোস্তাফিজার রহমান ফিজারসহ সুধি সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ব্যপক ভাবে সাহায্যের মাধ্যমে সাড়া দেয় পার্বতীপুরবাসী।
খাদিজাকে বাঁচাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (পিজি) হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করা হয়। অবশেষে শনিবার সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যায় খাদিজা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি