সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯
মেইল ডেস্ক : সদ্য প্রকাশিত প্রথম দফায় রাজাকারের তালিকায় মৌলভীবাজারের ২৮ জনের নাম রয়েছে। তাদের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার সাতজন, শ্রীমঙ্গল উপজেলার চারজন, কমলগঞ্জ উপজেলার চারজন, কুলাউড়া উপজেলার পাঁচজন, বড়লেখা উপজেলার পাঁচজন এবং রাজনগর উপজেলার দুইজন।
এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার টাউন এলাকার মো. মিসিরুল্লাহ, বেকামুরা গ্রামের সিএনএ জামান চৌধুরী (পিএনএল), সদর উপজেলার হাজী হাবিবুর রহমান চৌধুরী (সিএমএল), ইসলামপুর গ্রামের জরিফ আহমেদ হুসেন (পিডিপি), সদর উপজেলার মো. খালিকের ছেলে আবু সুফিয়ান, মৌলভীবাজার টাউন এলাকার মো. আব্দুল সাত্তার, তৎকালীন মৌলভীবাজারের সহকারী এসডি ফকলিশ উদ্দিন।
আরও পড়ুন» অবশেষে রাজাকারের তালিকা স্থগিত
শ্রীমঙ্গল উপজেলার বাউলাছির গ্রামের ইসরাইল গাজীর ছেলে এ এইচ এম আসাদ গাজী, এল দেওয়ানের ছেলে দেওয়ান এ রশিদ, সিরাজনগর এলাকার মো. আজাদ চৌধুরীর ছেলে সাজিদুর রহমান চৌধুরী, তৎকালীন শ্রীমঙ্গলের সিও রেভিনিউ আমিন আলী।
কমলগঞ্জ উপজেলার শ্রীসুর্জা গ্রামের আবদুল বারী চৌধুরী, কুমারকাপন গ্রামের আলহাজ কেরামত আলীর ছেলে মুহিবুর রহমান, রামপাশী গ্রামের সৈয়দ আবদুল কাহের, তৎকালীন কমলগঞ্জ উপজেলার সহকারী সিও ডিভিশন আব্দুল মান্নান।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের আলহাজ মাহমুদুর রহমান চৌধুরী (ভারত), উত্তর কুলাউড়ার মাহতাব উদ্দিন চৌধুরী (ভারত), রাউতগাঁও গ্রামের নবাবজদা আলী ইয়াওর খান (ভারত), রামপাশা গ্রামের বাতির মিয়া (ভারত), দাউদপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে আ ন ম ইউসুফ।
বড়লেখা উপজেলার কাঠালতলি গ্রামের এমদাদ উদ্দিন চৌধুরী (ভারত), পাখিয়ালা গ্রামের রাজন আলী, পাকশাইল গ্রামের গউস উদ্দিন (রব), তৎকালীন বড়লেখা উপজেলার সিও ডিভিশন এনামুল হক, তৎকালীন বড়লেখা থানা ম্যাজিস্ট্রেট মাহতাবুর রহমান চৌধুরী।
রাজনগর উপজেলার বাদে কুবেরাই গ্রামের জসিমউদ্দিন আহমেদ (পিডিপি), আসরাকাপন গ্রামের আতাউর রহমান।
এদিকে, রাজাকার তালিকাভুক্ত তৎকালীন জামায়াতে ইসলামীর মোহাম্মদ মুছেফর ইসলামের ঠিকানা জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি