‘সবার একসাথে মরে যাওয়া উচিৎ’

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৮

‘সবার একসাথে মরে যাওয়া উচিৎ’

Manual5 Ad Code

গত শনিবার (২৬ মে) টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনায় তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। দেশের তারকা শিল্পী থেকে শুরু করে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ নিন্দা জানিয়েছেন এ ঘটনার।

এই বিষয়ে মুখ খুলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার (০১ জুন) ফেসবুকে নিজস্ব ভেরিফায়েড পেজে ইমরান সরকার লিখেন, ‘ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে নিরস্ত্র একরামুল হককে। ফোনের অন্যপাশ থেকে গুলির শব্দ শুনতে হয়েছে স্ত্রী আর সন্তানদের। আমাদের বাংলাদেশ কি এইভাবে নৃশংস হত্যার জনপদ হয়ে যাবে?

Manual2 Ad Code

এরপরে কাকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলা হবে? আপনাকে নয়তো আমাকে। তারপরও চুপ করে থাকবো? আমাদের শরীরে কি মানুষের রক্ত নাই?

এইভাবে প্রতিদিন একটু একটু করে মরার কোনো অর্থ হয়না। কিছু করতে না পারলে আমাদের সবার উচিৎ একসাথে মরে যাওয়া।

Manual6 Ad Code

রাস্তায় নামুন, চিৎকার করে বলুন- মানুষ হত্যা বন্ধ করতে হবে। সবাইকে বিচারের অধিকার দিতে হবে। বিনাবিচারে আর একটা প্রাণও ঝরবে না এই বাংলাদেশে।’

Manual1 Ad Code

একই স্ট্যাটাসে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের’ প্রতিবাদে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান, ইমরান এইচ সরকার। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code