সাংবাদিক কাদেরকে নিয়ে অপপ্রচার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

সাংবাদিক কাদেরকে নিয়ে অপপ্রচার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, মাধবপুর :
“মাধবপুরে ভুয়া সাংবাদিক পরিচয়ে দিয়ে নানা শ্রেণীর মানুষকে হয়রানি করেছে কাদের” শিরোনামে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক এম এ কাদের।

 

তিনি জানান, উক্ত শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটি সমাজে আমার মানহানি করার লক্ষে একটি মহল এ যড়যন্ত্রে লিপ্ত হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সাংবাদিক কাদের জানান, আমি বিগত কিছু দিন যাবত হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের সোর্স কুদরতের নানান অপকর্মে বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’সহ বিভিন্ন পত্রিকায়  ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশ করে আসছি।

Manual6 Ad Code

 

এরই সূত্র ধরে শুক্রবার (২২ এপ্রিল) সোর্স কুদরত আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ, দৈনিক সকালের বাংলাদেশ নামে একটি নিউজ পোর্টালে প্রকাশ করায়। এ ব্যাপারে জানতে ওই পেইজ ঘুরে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের কোন মোবাইল, টেলিফোন অথবা ই-মেইল ঠিকানাও নেই। শুধু নামে মাত্র একটি ঠিকানা ব্যবহার রয়েছে চাপাই নবয়াবগঞ্জের।

 

Manual1 Ad Code

এ বিষয়ে সাংবাদিক কাদের বলেন, এই নামধারী নিউজ পোর্টালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code