সাত মাসে সীমান্তে ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

সাত মাসে সীমান্তে ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্ত জনপদে বিজিবির পক্ষ থেকে সীমান্ত অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়ে।

 

বুধবার (২৯ জানুয়ারি) বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সিলেট সেক্টরের, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার প্রতাবপুর বিওপির আওতাভুক্ত সীমান্ত জনপদে বসবাসরত মানুষজনদের উপস্থিতে বিওপি সংলগ্ন এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় সভায় সীমান্ত নিরাপত্তা, সীমান্ত অপরাধ, যেকোন ধরণের চোরাচালান, মানবপাচার, এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ বন্ধে উন্মুক্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার, ওসি (তদন্ত), পশ্চিম জাফলং ইউপির প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় মসজিদের ইমাম, গোয়াইনঘাটের জাফলং নকশিয়ার পুঞ্জি (খাসিয়া জনগোষ্টী)’র হেডম্যান ওয়েলকাম লম্বা, সাংবাদিক, সহ সীমান্তের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

সভায় প্রধান অতিহথির বক্তব্যে সিলেট সেক্টরের ৪৮-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: হাফিজুর রহমান বলেন, গত ৫৪ বছরের ইতিহাসে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ৪৮ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র বিজিবি কর্তৃক ১৩৯ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

 

রাষ্ট্রের সার্বিক উন্নতির সার্থে সকলকে আইন মেনে চলা, চোরাচালান কারবার, চোরাচালানের মালামাল পরিবহনের কাজ পরিহার করে সৎ জীবন যাপনের আহবান জানিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহবান জানান বিজিবি অধিনায়ক।

 

Manual8 Ad Code

মতবিনিময় সভা পরবর্তী দিনব্যাপী সীমান্ত জনপদে বসবাসরত সুবিধা বঞ্চিত পরিবারের প্রায় ১ হাজার সদস্যদের মধ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবাসহ বিনামুল্যে ঔষধ বিতরন করা হয়।

 

দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সিলেট সেক্টরের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ সহ অন্যান্য চিকিৎসকগণ। চিকিৎসাসেবা গ্রহকারিদের মধ্যে বিনামুল্যে ঔষধ বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন বিজিবি সিলেট সেক্টরের মেডিক্যাল টিম ও বিজিবি’র অন্যান্য সদস্যগণ।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code