সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার রূপায়ণ মাঠ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গরুগন্ডল গ্রামের মুজাম মিয়ার ছেলে সবুর মিয়া (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারনে সবুর মিয়া আত্মহত্যা করেছেন তার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন সবুর মিয়া। বিস্তারিত পরে জানানো হবে।
Design and developed by ওয়েব হোম বিডি