সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মঙ্গলবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের (সদর-রাজনগর) সংসদ সদস্য নেছার আহমদ।
উদ্ভুত পরিস্থিতিতে আয়োজিত এ গুরুত্বপূর্ণ বিশেষ সংহতি সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, এনএসআই-এর উপপরিচালক।
এছাড়াও ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শামসুজ্জোহা, শামসুল ইসলাম, আহমদ বেলাল, পঙ্কজ রায় মুন্না, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, মানবীর রায় মঞ্জু ও অন্যান্য ব্যক্তিবর্গ।
Design and developed by ওয়েব হোম বিডি