সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লায় মেয়র সাক্কুর পিএস গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২১

সাম্প্রদায়িক সহিংসতা: কুমিল্লায় মেয়র সাক্কুর পিএস গ্রেপ্তার

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে ভাঙচুর ও নাশকতার মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

রোববার (০৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।

Manual7 Ad Code

 

গ্রেপ্তার বাবু কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকার বাসিন্দা।

 

ওসি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল খাগড়াছড়ির সাজেক থেকে শনিবার রাতে বাবুকে গ্রেপ্তার করে। বাবু সেখানে একটি রিসোর্টে ছিলেন।

 

ওসি আরও জানান, বাবুকে ভাঙচুর ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মামলার বাদী পুলিশ, অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।

Manual7 Ad Code

 

সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর ওই পূজামণ্ডপে হামলার পরে পরিবার নিয়ে পালিয়ে যায় বাবু।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code