সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: আলামত পায়নি সেনাবাহিনী

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ: আলামত পায়নি সেনাবাহিনী

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরক দ্রব্য থাকার আলামত পাওয়া যায়নি। রোববার (০৫ মার্চ) দুপুর সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানায় সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

Manual7 Ad Code

 

বিকালে সায়েন্সল্যাব এলাকার শিরিন ম্যানশন পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর ৫৭ ইঞ্জিনিয়ারিং কোম্পানির কমান্ডিং অফিসার মেজর মো. কায়সার বারী বলেন, আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা-নিরীক্ষা করেছি। পর্যবেক্ষণের পরে আমরা বুঝতে পারি, এ ঘটনা বিস্ফোরকের মাধ্যমে সংঘটিত হয়নি। যদি বিস্ফোরণের ঘটনায় কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হতো তাহলে আমাদের যন্ত্রের মাধ্যমে বুঝতে পারতাম।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

মেজর কায়সার বারী আরও বলেন, যেহেতু আমরা প্রাথমিকভাবে বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পাইনি, আরও তদন্ত শেষে পরবর্তী সময়ে জানা যাবে বিস্ফোরণটি আসলে কেন ঘটেছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সেনা কর্মকর্তা বলেন, এটি যেকোনো ধরনের বিস্ফোরণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানার জন্য আমাদের আরও তদন্ত করতে হবে। আমরা যেহেতু বিস্ফোরক শনাক্ত করি আমাদের যন্ত্র দিয়ে, তাই প্রাথমিকভাবে আমরা বলতে পারি এখানে বিস্ফোরক দ্রব্য থাকার কোনো আলামত পাওয়া যায়নি। এখানে বারুদ বা আইইডি ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণের আসল কারণ আরও তদন্ত শেষে জানা যাবে।

এর আগে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে সায়েন্স ল্যাবরেটরি এলাকার সুকন্যা টাওয়ারের শিরিন ম্যানশনে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে কী কারণে বিস্ফোরণ এখনো জানা যায়নি। বিস্ফোরণে দগ্ধসহ আহত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহত নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। বিস্ফোরণে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

 

এদিকে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকও। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

 

গোলাম ফারুক বলেন, এখানে আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসেছেন। তারা কাজ করছেন। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি একটি দুর্ঘটনা। গ্যাস বা অন্য কোনো কারণে বিস্ফোরণ হতে পারে। আমরা একটি তদন্ত কমিটি করে দেব৷ তদন্তের মাধ্যমে মতামত দেওয়া যাবে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code