সারাদেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ১৬ লাখ

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

সারাদেশে কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ১৬ লাখ

Manual8 Ad Code

আসন্ন ঈদুল আজহায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা প্রায় ১ কোটি ১৬ লাখ। এর মধ্যে গরু-মহিষ ৪৪ লাখ ৫৭ হাজার এবং ছাগল-ভেড়ার সংখ্যা ৭১ লাখ। গতবছর এ সংখ্যা ছিল এক কোটি চার লাখ ২২ হাজারের বেশি।

Manual6 Ad Code

তবে কোরবানিযোগ্য মোট পশুর মধ্যে হৃষ্টপুষ্ট গরু-মহিষের সংখ্যা ২৯ লাখ ২০ হাজারের বেশি এবং ভেড়া-ছাগল ১৮ লাখ ২৬ হাজারের বেশি। বাকিগুলো অনুৎপাদনশীল গরু-মহিষ ও ছাগল-ভেড়া। রোববার প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Manual4 Ad Code

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ বছর কোরবানির হাটে পশুর প্রাথমিক চিকিৎসার জন্য প্রতিটি ছোটহাটে অন্তত একটি, বড়হাটে দু’টি করে এবং ঢাকার গাবতলী হাটে চারটি মেডিকেল টিম থাকবে।

Manual1 Ad Code

রাজধানীর প্রতিটি টিমে একজন ভেটেরিনারি সার্জন, একজন টেকনিক্যাল কর্মী (ভিএফএ/ইউএলএ) এবং একজন করে শেরেবাংলানগর কৃষিবিশ্ববিদ্যালয়ের ইন্টার্ন ভেটেরিনারি সার্জন থাকবেন। গতবছর সারাদেশে ২ হাজার ৩৬২টি পশুর হাটে ১ হাজার ১৯৩টি মেডিকেল টিম কাজ করেছে।

প্রাণিস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ওষুধের বিক্রি, সরবরাহ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকি ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসন পদক্ষেপ নেবে।

Manual1 Ad Code

১২ আগস্ট জিলহজ মাসের চাঁদ উঠলে ২২ আগস্ট বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপন হবে। আর এবার চাঁদ দেখা সাপেক্ষে সরকার কোরবানির ঈদের ছুটি রেখেছে ২১ থেকে ২৩ আগস্ট।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code