সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে সার্ভিস রাইফেলের গুলিতে মো. কাইয়ুম সরকার (২৪) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি রাঙামাটি সুখী নীলগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সে গাজিপুর কালিয়াকৈর থানার বাঁশকৈর গ্রামের মো. আইয়ুব আলী সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে, দায়িত্বরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেলের গুলিতে পুলিশ সদস্য মো. কাইয়ুম সরকার বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার সময় আত্মহত্যা করেছে। নিহত কং নং-১২৫১।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি। ময়না তদন্তের জন্য পুলিশ সদস্যের মরদেহ রাঙামটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্ততি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি