সাড়ে ৩ কোটি টাকার পাথর আত্মসাৎ: আলোচিত ব্যবসায়ী মতাই কারাগারে

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

সাড়ে ৩ কোটি টাকার পাথর আত্মসাৎ: আলোচিত ব্যবসায়ী মতাই কারাগারে

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : সাড়ে তিন কোটি টাকার পাথর আত্মসাতের ঘটনায় সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর আলোচিত ব্যবসায়ী মাতাব উদ্দিন মাতাইকে (৪০) একটি মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন সিলেট আমলী গ্রহণকারী কানাইঘাট বিজ্ঞ আদালত।

Manual1 Ad Code

 

লোভাছড়া কোয়ারীর অবৈধ পাথর উত্তোলনের মূলহুতা মাতাইকে জেল হাজতে প্রেরণ করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

Manual1 Ad Code

অভিযোগে জানা যায়, কানাইঘাট সদর ইউপির বীরদল ছোটফৌদ গ্রামের মৃত সমছুল হকের পুত্র মুহিবুর রহমানের পৈত্রিক পাথর কোয়ারীর সাউদগ্রামে অবস্থিত ৩৩ শতক ভূমি থেকে চলতি বছরের ৪ মাসে জোরপূর্বক ভাবে লাঠিয়াল বাহিনী দ্বারা লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাউদগ্রামের মৃত ছৈদুর রহমানের পুত্র আলোচিত পাথর ব্যবসায়ী মাতাব উদ্দিন মাতাই ও তার সহযোগিরা মুহিবুর রহমানের জমিতে বড় বড় গর্ত সৃষ্টি করে অনুমানিক ৩ লক্ষ ৫০ হাজার ঘন ফুট পাথর উত্তোলন করে।

 

Manual7 Ad Code

পরবর্তীতে পাথরগুলো মুহিবুর রহমানের দখলীয় জমির উপর মজুদ করে মাতাই সাড়ে ৩ কোটি টাকার বিনিময়ে বিক্রি করে। পাথর উত্তোলন ও বিক্রির ঘটনায় বাধা প্রদান করলে মুহিবুর রহমানকে নানা ভাবে প্রাননাশের হুমকি দেয় মাতাই ও তার সহযোগিরা।

 

এ ঘটনায় মুহিবুর রহমান চলতি বছরের ২৫ মার্চ মাতাব উদ্দিন মাতাই এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দরখাস্ত মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি কয়েক দফা শুনানীর পর অভিযোগটি এফআইআর হিসাবে রেকর্ড করার জন্য কানাইঘাট থানার ওসিকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে থানার ওসি শামসুদোহা পিপিএম গত ১৮ সেপ্টেম্বর দরখাস্ত মামলাটি এফআইআর হিসাবে রেকর্ড করেন। যাহার সিআর মামলা নং-৮৪/২০১৯ইং।

 

জানা যায়, ওই মামলার আসামী লোভাছড়া পাথর কোয়ারীর ত্রাস মাতাব উদ্দিন মাতাই গত ৬ অক্টোবর কানাইঘাট আমল গ্রহণকারী আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালতে তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

রোববার (১৩ অক্টোবর) পুনরায় মাতাব উদ্দিন মাতাই আইনজীবিরা তার জামিন চাইলে আদালত তার জামিন নাচক করে দেন।

 

Manual7 Ad Code

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, মাতাব উদ্দিন মাতাই গত শুকনো মৌসুমে পাথর কোয়ারীতে অসংখ্য অবৈধ গর্ত তৈরী করে পেশি শক্তির মাধ্যমে পাথর উত্তোলন করে অবৈধ উপায়ে কোটি কোটি টাকা উপার্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code