সিটি নির্বাচন: রাজশাহীতে বুলবুল, বরিশালে মজিবুর, সিলেট…?

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮

সিটি নির্বাচন: রাজশাহীতে বুলবুল, বরিশালে মজিবুর, সিলেট…?

Manual7 Ad Code

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বরিশালে মজিবুর রহমান সরোয়ারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তবে সিলেট সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে আজ (সোমবার)।

Manual1 Ad Code

রোববার (২৪ জুন) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

সিলেটে মেয়র পদে জামায়াতকে ছাড় দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে, গত বৃহস্পতিবার (২১ জুন) রাতে তিন সিটি নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করে বিএনপির মনোনয়ন বোর্ড।

Manual4 Ad Code

এদিকে, সিলেট সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করা না হলেও প্রচারণায় ব্যস্ত বর্তমান মেয়র আরিফুল হক।

অন্যদিকে, তিন সিটিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে বদর উদ্দিন আহমেদ কামরান আর বরিশালে সাদিক আবদুল্লাহকে প্রার্থী করেছে দলটি।

Manual6 Ad Code

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code