সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৮
সিরাজগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ৮ জন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার কাদাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতরা সবাই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের প্রতিবেশী আবু বকর জানান, দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় আর্তচিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি ৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি