সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
17তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে ঢাকার সঙ্গে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
নরসিংদীর সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা জানান, মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি ঘোড়াশাল স্টেশনে নিয়ে লাইনটি চালু করা করা হয়। পরে বিকাল ৩ টার দিকে নতুন করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আর ঢাকা থেকে ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হবে বলে জানান তিনি।
কালনী ট্রেনের যাত্রী জহিরুল ইসলাম জানান, নরসিংদী থেকে ঢাকার উদ্দ্যেশে যাত্রা শুরু হয়। পথিমধ্যে ঘোড়াশালে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ে। ভোগান্তির ফলে অনেকই বাসে করে ঢাকা যাচ্ছেন।
জানা গেছে, বুধবার (০৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নরসিংদীর ঘোড়াশালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকাগামী চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা জানান, ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে দুপুর একটার দিকে ঢাকার দিকে ছেড়ে যায়। ট্রেনটি পলাশ উপজেলার টান ঘোড়াশাল ও ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের মাঝামাঝি স্থানে আসলে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে ঢাকার সাথে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের সকল ট্রেনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সিলেটসহ তিন রুটে রেল যোগাযোগ বন্ধ
Manual4 Ad Code
Design and developed by ওয়েব হোম বিডি