সিলেটসহ ৩ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৮

সিলেটসহ ৩ সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী চূড়ান্ত

Manual7 Ad Code

আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠেয় তিন সিটির নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন- সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহীতে বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বরিশালে সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মুজিবর রহমান সরোয়ার।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২১ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মনোনয়ন বোর্ড।

Manual1 Ad Code

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সদস্যরা এই সাক্ষাৎকার নেন।

বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Manual8 Ad Code

এর আগে গত বুধবার বিএনপির ১৬ নেতা ১০ হাজার টাকা জমা দিয়ে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেন। তবে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা জামানতসহ ১৫ জন মনোনয়নপত্র জমা দেন। তারাই মূলত এই সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন।

এই ১৫ নেতা হলেন- সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন ও রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বরিশাল সিটির বর্তমান মেয়র আহসান হাবীব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চাঁন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন।

Manual3 Ad Code

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code