সিলেটসহ ৩ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮

সিলেটসহ ৩ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

Manual6 Ad Code

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৮ জুন পর্যন্ত।

Manual4 Ad Code

বুধবার (১৩ জুন) ইসি আনুষ্ঠানিকভাবে এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, ২৮ জুন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-২ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই। এরপর ভোট ৩০ জুলাই।

Manual3 Ad Code

এই তিন সিটির আগে ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। গত ১৫ মে খুলনা সিটির সঙ্গে গাজীপুরে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আটকে গিয়েছিল।

Manual6 Ad Code

খুলনা ও গাজীপুরের মদো রাজশাহী, বরিশাল ও সিলেটেও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সংশ্লিষ্ট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে। এই সিটি নির্বাচনের পর চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করতে হবে ইসিকে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code