সিলেটের চা-বাগানের ভিতরে ফেলে যাওয়া ৩ ট্রাকে মিললো ভারতীয় চিনি!

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

সিলেটের চা-বাগানের ভিতরে ফেলে যাওয়া ৩ ট্রাকে মিললো ভারতীয় চিনি!

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পুলিশের ধাওয়ায় সিলেটের একটি চা-বাগানের ভিতরে ফেলে যাওয়া ভারতীয় চিনি ভর্তি তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

 

Manual1 Ad Code

রোববার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে সিলেটের বিমানবন্দর সড়কের মালনীছড়া চা-বাগানের ভেতর থেকে ৪৬৭ বস্তা ভর্তি তিনটি ট্রাক আটক করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

 

Manual4 Ad Code

জানা যায়- রোববার সকাল ৬টার দিকে কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী তিনটি ট্রাককে বড়শলা বাইপাস এলাকায় চেকপোস্টের সিগন্যাল অমান্য করে দ্রুত বেগে সিলেট নগরীর যাচ্ছিলো।

Manual3 Ad Code

 

পরে পুলিশ ট্রাকগুলোর পিছু ধাওয়া করলে চিনি ভর্তি তিনটি ট্রাক মালনীছড়া চা-বাগানের ভেতর রেখে চালকরা ও ট্রাকে থাকা লোকজন দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনটি ট্রাকে ৪৬৭ বস্তা চিনির বাজারমূল্য ২৭ লাখ ৪৫ হাজার ৯৬০ টাকা।

 

রোববার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code