সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

জানা যায়, সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মালবাহী ট্রেনটি কুলাউড়ার বরমচালে পৌঁছালে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

Manual7 Ad Code

কুলাউড়া রেল স্টেশনের মাস্টার মফিজ ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের যোগাযোগ বন্ধ আছে এবং মাইজগাঁও স্টেশনে আন্ত:নগর পারাবত আটকা পড়েছে। উদ্ধার কাজ চলছে শেষ হতে আরও এক ঘণ্টা সময় লাগতে পারে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code