সিলেটে আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

সিলেটে আ.লীগ নেতা বিজিত চৌধুরী গ্রেপ্তার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর কাস্টঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা। কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমিয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code