সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাত ২টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

 

করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারে। তিনি করোনা ছাড়া আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন।

Manual5 Ad Code



এরআগে, গত ২৬ জুন সন্ধ্যায় একই হাসপাতালে করোনায় আক্রান্ত আরেক বৃদ্ধা মারা যান। চলতি মৌসুমে এ নিয়ে সিলেটে করোনায় দুজনের মৃত্যু হলো।

Manual7 Ad Code

 

এদিকে, বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনজন করোনা রোগী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

(সুরমামেইল/এমকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code