সিলেটে কাউন্সিলরসহ আ.লীগ-সহযোগী সংগঠনের ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সিলেটে কাউন্সিলরসহ আ.লীগ-সহযোগী সংগঠনের ৫ জন গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual3 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর বারুতখানা ৪৪ উত্তরণের বাসিন্দা হাজী আলমগীর কবিরের ছেলে জেলা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), তার সহোদর বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাবেক সভাপতি সিলেট জেলা শাখার ১৫নং ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক সানি কবীর (২৯), দক্ষিণ সুরমা থানাধীন বানেশ্বরপুর গ্রামের মৃত আব্দুল কাহিরের ছেলে তেতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারী আব্দুল বাছিত উরফে মকন মিয়া, একই গ্রামের মৃত মহিবুর রহমানের ছেলে জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো: ময়নুল ইসলাম (৩৮) ও মোগলাবাজার থানাধীন পাঠানপাড়া খান বাড়ির মৃত আয়াশ‌ খানের ছেলে ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো: আজম খান (৬০)।

Manual4 Ad Code

 

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code


।আরও পড়ুন

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code