সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো স্থায়ী হয় এ ঝড়।

Manual2 Ad Code

 

এদিকে হঠাৎ বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েন ফুটপাতের ব্যবসায়ী ও খেটেখাওয়া মানুষ। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে।

 

Manual5 Ad Code

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব হোসাইন জানান, সিলেটের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। পাশাপাশি আগামী কয়েকদিন সিলেটে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

অপরদিকে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে- উপজেলা পর্যায়ে শিলাবৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তাই ফসলের ক্ষয়ক্ষতিও খুব একটা হয়নি।

Manual8 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code