সিলেটে তামান্না খুনের ৫ মাস পর ঘাতক স্বামী ঢাকা থেকে আটক

প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২১

সিলেটে তামান্না খুনের ৫ মাস পর ঘাতক স্বামী ঢাকা থেকে আটক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর কাজীটুলায় চাঞ্চল্যকর গৃহবধূ সৈয়দা তামান্না বেগমকে হত্যা হামলার প্রধান আসামী ঘাতক স্বামী মো. আল মামুনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (২৫ এপ্রিল) রাতে চাঞ্চল্যকর হত্যার ৫ মাস পর উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকার কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।

 

Manual4 Ad Code

ঘাতক আল মামুনের মুল বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার হোগলারচরে।

 

Manual1 Ad Code

জানা যায়, গৃহবধূ তামান্নাকে হত্যার পরপরই পালিয়ে যায় ঘাতক আল মামুন। চাঞ্চল্যকর হত্যার পরপরই নড়েচড়ে বসে পুলিশ। বিভিন্ন জায়গায় খুঁজ করেও তার সন্ধান মিলেনি। তামান্না হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সিলেটের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এদিকে, ঘটনার পর থেকেই আসামীদের গ্রেফতার করতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুল মান্নান বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। পরে আসামী বরিশাল অবস্থান করছে জানতে পেরে তাকে গ্রেফতার করতে তিনি ১৫ দিন সেখানে অবস্থান করেন।

 

Manual5 Ad Code

পুলিশ তাকে গ্রেপ্তার করতে হন্য হয়ে খুঁজছে জেনে সেখান থেকে মো. আল মামুন স্থান পরিবর্তন করে ঢাকায় আশ্রয় নেয়। অবশেষে উন্নত প্রযুক্তির সহযোগীতায় ৫ মাস পর রোববার রাতে ঢাকার কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

 

ঘাতক আল মামুনকে আটকের সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, দায়িত্বরত অফিসার আসামীকে নিয়ে ঢাকা থেকে সিলেট রওয়ানা হয়েছে।

 

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর দুপুরে নগরীর কাজীটুলার অন্তরঙ্গ ৪/এ বাসায় তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়ে যায়। পরে ওই রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে স্বামী মামুনসহ ৬ জনকে আসামী করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

 

গৃহবধূ তামান্না বেগমের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের ফুলদি গ্রামে। তবে দীর্ঘ দিন থেকে পরিবারের সাথে সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকার এমসি একাডেমি সংলগ্ন একটি বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলেন। তামান্নার সাথে বিয়ের আগেও আরেকটি বিয়ে করেছিলেন মামুন। মামুনের বিরুদ্ধে আগের স্ত্রীর দায়ের করা মামলাও রয়েছে। আগের স্ত্রীর ঘরে একটি সন্তানও রয়েছে তার।

 

আল মামুন নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারের ঐশি ফেব্রিক্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code