সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁয়ে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেটগামী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্র ৮টি লরির মধ্যে ৭টি বগি লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। এতে করে ওই স্থানে ট্যাঙ্কলরিতে থাকা জ্বালানি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এতে করে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমানের সাথে যোগযোগ করা সম্ভব হয়নি। ট্রেনটি উদ্ধারে রাত ২টা পর্যন্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন পথিমধ্যে মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে বলে জানিয়েছেন রেলওয়ের সংশ্লিষ্টরা।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি