সিলেট ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫
নিজস্ব সংবাদদাতা :
সিলেটে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জেনে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুজন হলো- শাহপরান থানাধীন দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া (২৫) ও একই থানার উত্তর মোকামেরগুল গ্রামের হাসেম মিয়া ছেলে আব্দুর রহিম।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার সত্যতা জানতে তদন্তে নেমেছে। একক, নাকি দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে, সেটাও জানার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে- “ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। তিনি কিছুটা সুস্থতা বোধ করলে ঘটনার বিস্তারিত জেনে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।”
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি নগরীর শাহপরান থানা এলাকায়।
(সুরমামেইল/এমকে)
Design and developed by ওয়েব হোম বিডি