সিলেটে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

সিলেটে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

Manual1 Ad Code

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা :
সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত নৌকায় আকস্মিক বজ্রপাতের আঘাতে মো. জিলাল মিয়া নামে এক মাঝির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।

 

নিহত জিলাল মিয়া (৪০) উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের বাঘমারা (পশ্চিম) গ্রামের মাছিম মিয়ার পুত্র।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জিলাল মিয়া ইঞ্জিন নৌকা চালাতেন। সকাল সাড় ৮টার দিকে উজান গঙ্গাপুর ঘাট থেকে যাত্রীসহ নৌকা নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারে আসছিলেন তিনি। আকাশে বিকট শব্দসহকারে এক আকস্মিক বজ্রপাত আঘাত করে মাঝি জিলাল মিয়াকে। ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা ছিলেন অক্ষত। জিলাল মিয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার রিপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একজন লোক বজ্রপাতে আঘাতপ্রাপ্ত জিলাল মিয়াকে নিয়ে হাসপাতালে আসেন। জিলাল মিয়ার পুরোদেহ কালো হলেও বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন বলে জানান ডাক্তার রিপন।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএস)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code