সিলেটে বালু বোঝাই ট্রাক থেকে ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সিলেটে বালু বোঝাই ট্রাক থেকে ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বালু বোঝাই ট্রাক থেকে ৩০১ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সিলেট শহরতলীর দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামন থেকে চিনি ভর্তি ট্রাকটি আটক করা হয়।

Manual5 Ad Code

 

গ্রেপ্তাররকৃতের নাম: মো. শিপন গাজী (১৯)। সে ঢাকার আশুলিয়া থানার গাজীরচর মধ্যপাড়ার মো. গুলজার হোসেনের ছেলে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

পুলিশ জানান- শনিবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে শাহপরান থানাধীন দাসপাড়াস্থ মুসলিম স্কুলের সামন থেকে ভারতীয় চিনি ভর্তি একটি বড় ট্রাক (নং-চট্ট-মেট্টে-ট-১১-৯৮৯২) জব্দ করা হয়। এসময় ট্রাক তল্লাশি করে বালুর নিচ থেকে ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ কর করা। যার বাজার মূল্য ১৭ লাখ ৬৯ হাজার ৮৮০ টাকা।

 

এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের শেষে শিপনকে আদলতে সোপোর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code