সিলেটে মাদক মামলায় ৪ যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

সিলেটে মাদক মামলায় ৪ যুবকের ১০ বছরের কারাদণ্ড

Manual5 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ থানার মাদক মামলায় ৪ যুবকের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২২ জুলাই) অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এ. এম. জুলফিকার হায়াত এ রায় প্রদান করেন।

Manual3 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- গোলাপগঞ্জ থানার রনকেলী উত্তর গ্রামের মৃত শেখ আতাউর রহমান উরফে আদাই’র পুত্র আয়লাফ আহমদ (২৮), একই এলাকার রখলিছ আলীর পুত্র রফিকুল ইসলাম (২৫), একই থানার সরস্বতী কামারগাঁও গ্রামের মৃত কুতুব আলীর পুত্র এনাম আহমদ (৩২) এবং জকিগঞ্জ থানার ২নং বিরশ্রী ইউনিয়নের কোণারগাঁও কোণাগ্রামের তছদ্দর আলীর পুত্র সরফ উদ্দিন (৩০)। এর মধ্যে সাজাপ্রাপ্ত আসামী রফিকুল ইসলাম ও এনাম আহমদ বর্তমানে পলাতক রয়েছে। রায় ঘোষণার পর আয়লাফ আহমদ ও সরফ উদ্দিনকে কারাগারে প্রেরণ করেন আদালত।

Manual7 Ad Code

রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট নিজাম উদ্দিন জানান, সিলেটের গোলপগঞ্জ থানার মাদক মামলায় আদালত ৪ যুবককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। ৪ আসামীর মধ্যে রফিকুল ইসলাম ও এনাম আহমদ নামের দুজন আসামী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্র জানায়, গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য পাচার হচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে ২০১৫ সালের ২১ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থান নেয়। এসময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী (সিলেট-থ-১২ ৪০২৭) নং সিএনজি অটোরিকশাকে পুলিশ থামার জন্য সংকেত দেয়। তখন গাড়িটি পুলিশের থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সিএনজি অটোরিকশাসহ মাদক পাচারকারী আয়লাফ আহমদকে গ্রেফতার করে।

Manual3 Ad Code

এ সময় পুলিশ অটোরিকশাটি তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় গোলাপগঞ্জ থানার এসআই খন্দকার আতিকুর রহমান বাদি হয়ে ৪ মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা নং- ১৮ (২১-০১-২০১৫) দায়ের করেন।

গোলাপগঞ্জ থানার এসআই মৃদুল কুমার ভৌমিক একই বছরের ২০ ফেব্রুয়ারি ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। একই বছরের ৮ জুন থেকে তাদের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত এ মামলার বিচার কর্যক্রম শুরু করেন।

শুনানী ও ৮ স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী আয়লাফ আহমদ, রফিকুল ইসলাম, এনাম আহমদ ও সরফ উদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও আদালত ওই ৪ আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি ধারায় প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code