সিলেটে লেবুর হালি ১২০ টাকা! চড়া মাংস ও সবজি বাজার

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫

সিলেটে লেবুর হালি ১২০ টাকা! চড়া মাংস ও সবজি বাজার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দুই দিন আগেও সিলেটের বাজারে ২০ টাকা দিয়ে মিলেছে এক হালি লেবু। কিন্তু পবিত্র রমজানের প্রথম দিনে (রোববার, ২ মার্চ) সিলেটের বাজারগুলোতে একহালি লেবু বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

 

সিলেট নগরীর বন্দরবাজার লালবাজার এবং শহরতলীর ইসলামপুর (মেজরটিলা), শাহপরান, পীরের বাজার ও বটেশ্বর বাজার ঘুরে এমন চড়া দামে লেবু বিক্রি হতে দেখা যায়। শুধু লেবু নয়, শসা, বেগুন, টমেটো, কাঁচা মরিচ, ধনেপাতাসহ রমজানে চাহিদা বেশি থাকে এমন সব শাকসবজির দাম বেড়েছে।

 

শাহপরান বাজারে সবজি কিনতে সাজ্জাদ হোসেন নামে এক ক্রেতা বলেন, রমজান আসতে না আসতেই শাকসবজির দাম বেড়ে গেছে। চার দিন আগেও একহালি লেবু নিয়েছি ২০ বা ২৫ টাকা দিয়ে আজ ১২০ টাকা হালি কিনতে হচ্ছে লেবু।

 

পীরের বাজারে সবজি ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, রমজানে লেবুর চাহিদা বেশি। তাই পাইকারি বাজারে লেবুর দাম বাড়ানো হয়েছে। সেজন্য আমাদেরও বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

 

পবিত্র রমজান শুরুর সঙ্গে সঙ্গে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসব পণ্যের দাম বাড়ছে। ইতোমধ্যে লেবু, বেগুন, শসা, বিভিন্ন ধরনের শাকের দাম বেড়ে গেছে। পাশাপাশি বেড়েছে ফলের দামও।

 

এদিকে বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়- লেবু হালিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা করে, যা দুই দিন আগে পাওয়া যেতো ২০/২৫ টাকা হালিতে। ৬ টাকা আটির লাল শাক বিক্রি হচ্ছে ২৫ টাকা করে। শসা কেজিপ্রতি ছিল ৪০ টাকা এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। বেগুন ছিল ৪০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। এছাড়া টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, আলু, গাজর, বাঁধাকপি, ফুলকপির দাম কেজিপ্রতি ৫ থেকে ৮ টাকা বেড়েছে।

 

তবে- শুধু কাঁচাবাজারে সবজির দাম বেশি তা কিন্তু নয়। ভ্যানে করে ভ্রাম্যমাণ বিক্রেতারাও চড়া দামে বিক্রি করছেন শাকসবজি।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মানিক উদ্দিন বলেন, গত বৃহস্পতিবারও পাইকারি বাজার থেকে শসা কিনেছি ২৪ টাকা কেজিতে অথচ রোববার ৩৪ টাকা কেজিতে কিনতে হয়েছে। এ রকম রোজায় প্রয়োজনীয় প্রায় সব সবজির দাম পাইকারি বাজারে বাড়িয়ে দিয়েছে। চড়া দামে কেনায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

 

এদিকে গত ১০ ফেব্রুয়ারি আসন্ন রমজান মাসের জন্য বিভিন্ন ধরনের মাংসের দাম নির্ধারণ করে দিয়েছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা, মহিষ ৬৫০ টাকা, ছাগল/ভেড়া ৯৫০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা দাম নির্ধারণ করা হয়। তবে সিসিকের নির্ধারিত দামে কেউই মাংস বিক্রি করছেন না।

Manual1 Ad Code

 

খুচরা বাজারে সাদা ব্রয়লার মোরগের কেজি বর্তমানে বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। লাল মোরগের পিস বিক্রি হচ্ছে ৬০০ টাকায়। কক ২৮০ থেকে ৩০০ টাকা, সোনালি মোরগের ৩২০ থেকে ৩৫০ টাকা। গরু ৭৬০ থেকে ৮০০ টাকা, খাসি ১১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

 

(সুরমামেইল/এম.কামরুল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code