সিলেটে ‘শেখ হাসিনা শিশুপার্ক’র নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৫

সিলেটে ‘শেখ হাসিনা শিশুপার্ক’র নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরের সুরমা নদীর পাড়ে অবস্থিত ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’র নতুন নাম বদল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর নামের পার্কটির নতুন নাম এখন ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ অনুমোদন দেয়া হলো।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, ২০২১ সালের ২২ অক্টোবর সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় এলাকায় সুরমা নদীর পাড়ে ৩ দশমিক ৭৭ একর জমির ওপর ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ নির্মাণ করা হয়।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code