সিলেটে সাবেক এমপি-মেয়রের বাসায় হামলা, ভাঙচুর

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

সিলেটে সাবেক এমপি-মেয়রের বাসায় হামলা, ভাঙচুর

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়েছে। এ সময় হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন।

 

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। পৃথক দুটি হামলার ঘটনায় কেউ আহত হয়নি।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার বাসার আসবাবপত্রও ভাঙচুর করে।

 

এ হামলার ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Manual4 Ad Code

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই হামলা চালিয়েছে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code