সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১।

 

শনিবার (২৩ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভাগের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

Manual1 Ad Code

 

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।



মারা যাওয়া শিশুদের মধ্যে এক বছর তিন মাস বয়সী আরাবি আহমদ সিলেট নগরীর শাহপরাণ এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং একই জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার দশ মাস বয়সী শিশু আবিদ সাবলু মিয়ার ছেলে। তারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছে।

 

Manual2 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেশ রায়ের ছেলে ছয় মাস বয়সী শিশু নিলয় রায়। অন্যজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপেজলার ফারুক মিয়ার ছেলে পাঁচ মাস বয়সী শিশু নাফি ইসলাম।

 

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৪৩ জন।

 

Manual5 Ad Code

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮। তাদের মধ্যে সুনামগঞ্জে ৮৪ জন, সিলেটে ৪২ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং হবিগঞ্জে ১৬ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) শনাক্ত হয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ২৯৫ জন রোগী ভর্তি আছেন। তাদের সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন চিকিৎসাধীন। বাকিরা বিভাগের সরকারি চিকিৎসা নিচ্ছেন। অনেকে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে।

 

Manual4 Ad Code

চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। হাম রোগে আক্রান্তদের চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয়ছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্তদের মধ্যে ৮৫ জনের মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code