সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

 

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। বাকি ৪৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

 

Manual3 Ad Code

ওসমানী হাসপাতালে মারা যাওয়া পাঁচ মাস বয়সী রাইসা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল মালিকের মেয়ে। অপর শিশু সুনামগঞ্জের ছাতক উপজেলার ছয় বছর ২৭ দিন বয়সী আলী আফসান ইশাক আলীর ছেলে।

 

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া দশ মাস বয়সী মুসলিমা সুনামগঞ্জের দিরাই উপজেলার মুসাদ্দিক মিয়ার মেয়ে।

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

সিলেট সদর উপজেলার বাহরাম আহমেদের এক বছর দুই মাস বয়সী ছেলে রাশেদ আহমেদ। অপর শিশু চার বছর দুই মাস বয়সী শামিমা সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যায়।

 

স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮৩ জন রোগী।

 

গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৭৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চলতি বছর বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

(সুরমামেইল/এফএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code