সিলেটে ২৯ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮

সিলেটে ২৯ মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা

Manual1 Ad Code

সিলেটে ২৯ জন মাদক সেবনকারীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত।

Manual6 Ad Code

বুধবার (২৭ জুন) রাত সাড়ে ১০টায় র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের আভিযানিক দল এএসপি নাহিদ হাসান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রি›স এর সমন্বয়ে এসএমপি’র কোতয়ালী থানা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ মাদক রাখা ও সেবন করার দায়ে তাদের জরিমানা ও কারাদন্ড দেওয়া হয়।

Manual6 Ad Code

মাদকসেবীরা হলো- মো: রাজু আহম্মেদ (৩৮), মো: কাওছার (২২), আইনুল হক (৩৮), মো: আকিল আহম্মদ (২২), মো: মিন্টু (২২) মো: আরিফ হোসেন (২০), মো: ফয়ছল আহম্মদ (২০), মো: লাল মিয়া (২০), শায়েদ আহম্মেদ (২০), মো: শামিম আহমদ (৩০), মো: রুবেল (২০), শেখ হামিদুর রহমান (৩৫), মো: হাসান (২৩), মো: দুলাল মিয়া (২০), মো: রুবেল (১৮), মো: হৃদয় (২০), মো: হুমায়ন কবির রুমান (২২), মো: পাভেল (২০), মো: আল আমিন (১৯), মো: সাগর আহমেদ, রাজীব (২৪), মো: মনপুর আলী (২২), বাউল চান খাঁ পাশা (১৫), মো: রফিকুল ইসলাম (১৫), মানিক মিয়া (২৫)-কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান কর হয় এবং ফেরদৌস (২৫) মো: মোফাজ্জল হোসেন (৩০), মোজাম্মেল হক দবির মিয়া (৩০)-কে জরিমানা পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

মাদক সেবনকারীদের নিকট থেকে ৩৩ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস পূর্বক সকল মাদক সেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code