সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, চোলাই মদ ও গাঁজাসহ ধ্বংস করা হলো ৭২টি মামলার আলামত। বুধবার (১৬ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের পুরাতন ভবনের পাশে এসব আলামত ধ্বংস করা হয়।
আলামত ধ্বংস করার সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান ও কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো: আবুল হাশেমসহ মালখানার দায়িত্বরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধ্বংসকৃত আলামতের মধ্যে ছিলো- ফেনসিডিল ৩২ বোতল, ভারতীয় মদ ১২ বোতল, হেরোইন ৫০ পুরিয়া, ইয়াবা ট্যাবলেট ৪৭৯ পিস, চোলাই মদ ৩২.৭৫ লিটার ও গাঁজা ৬৭ পুরিয়া।
মহানগরের বিভিন্ন থানায় বিভিন্ন সময় এসব আলামত জব্ধ করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে বিচারাধীন ৭২টি মামলার আলামতের নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট মালামাল ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি