সিলেট-কুমিল্লা সড়কে পুলিশভ্যানে বাসের ধাক্কায় ২১ পুলিশ আহত

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

সিলেট-কুমিল্লা সড়কে পুলিশভ্যানে বাসের ধাক্কায় ২১ পুলিশ আহত

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে পুলিশদের বহনকারী দুইটি ভ্যানে বাসের ধাক্কায় ২১ পুলিশ আহত হয়েছেন। সোমবার (০৫ এপ্রিল) সকালে শহরের পীরবাড়ি এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual1 Ad Code

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের রিকোজিশন করা পুলিশ ভর্তি দুটি ভ্যান ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস কুমিল্লা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এসময় বিপরীত দিকে থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া শহরমুখী ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে পুলিশভ্যান দুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশের ২১ সদস্য আহত হয়।

 

ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসেন। তাদের মধ্যে ১৯ জনের নাম পাওয়া গেছে এরা হলেন শাকিল আহম্মেদ, নাসিম, শওকত, জহিরুল, ওমর ফারুক, রায়হান, বুলবুল, মকুবল, রাব্বী, আলামিন, হৃদয়, মো: ইউসুফ আলী, শরিফুল, রানা, বিল্লাল, সুমন, হাসিবুল, বেলায়েত হোসেন, সুজন।

 

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এদিকে ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত এসপি মো. রইস উদ্দিন, অতিরিক্ত এসপি ব্রাহ্মণবাড়িয়া (সদর সার্কেল) মোজাম্মেল রেজাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ছুটে যান। এসময় তারা আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

Manual8 Ad Code

 

ব্রাহ্মণবাড়িয়া (সদর সার্কেল) অতিরিক্ত এসপি মোজাম্মেল রেজা জানান, বাসটি তার সাইড লাইন অতিক্রম করে পুলিশের পরপর থাকা দুটি ভ্যানকে আঘাত করেছে। এতে আমাদের ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। দূর্ঘটনা কবলিত ভ্যানসহ ঘাতক বাস এবং এর চালককে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code