সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় চালকসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় চালকসহ ৩ জনের মৃত্যু

Manual5 Ad Code

নরসিংদী প্রতিনিধি :
সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই চালকসহ ৩ জন নিহত হন।

 

Manual5 Ad Code

ভৈরব হাইওয়ে থানার এসআই খালেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে। একইসঙ্গে বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code